৩০ আগস্ট ২০১৮


রশিদ নির্বাচনী সহিংসতার শিকার : নানক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ নির্বাচনী সহিংসতার শিকার। গত সিটি নির্বাচনে রশিদকে নিয়ে আমি সভা করেছি। যে নির্বাচনোত্তর হামলার শিকার হয়েছে। তার ওপর হামলাকারীদের খুঁজে বের করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ১৯শে আগস্ট নগরীর হাউজিং এস্টেট এলাকায় হামলার শিকার হন রশিদ। গুরুতর আহত অবস্থায় এখনো তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে ঘটনার ১১দিন পার হলেও এখন পর্যন্ত হামলাকারীদের সনাক্ত করতে বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

(আজকের সিলেট/৩০ আগস্ট/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন