২৮ আগস্ট ২০১৮


তাহিরপুর সীমান্তে বিদেশী মদসহ আটক ১

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ট্যাকেরঘাট সীমান্ত এলাকা থেকে নুর ইসলাম ওরফে বরিশাইল্লা লাদেন ২৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ি তাহিরপুর উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমন্তিবর্তী লাকমা গ্রামের মৃত জালাল আহমদের ছেলে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ট্যাকেরঘাট সীমান্তের লাকমা বাজারের পার্শ্ববর্তী সড়ক থেকে পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সোমবার দিবাগত রাত সাড়ে সাড়ে ১১টার দিকে সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী নুর ইসলামকে ভারতীয় মদের চালান সহ আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ২৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করে পুলিশ। নুরুল ইসলামকে আটকের সময় তার অপর এক সহযোগী তালিকাভুক্ত মাদক চোরাচালানী ও একাধিক মামলার জেল ফেরত নুরুল হক দৌড়ে পালিয়ে যায়।

ট্যাকেরঘাট সীমান্তের অনেকেই জানান, প্রায় এক যুগেরও বেশী সময় ধরে নুর ইসলাম ওরফে বরিশাইল্লা লাদেন এলাকার বেশ কিছু বকাটে মাদকাসক্ত লোকজন দিয়ে বিদেশী মদের ব্যবসা চালিয়ে আসছিলো। পুলিশের মাদক বিরোধী অভিযানে সীমান্তের পুটিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে নুরুল হক সহ বেশ ক’জন মাদক ব্যবসায়ী মদের চালান সহ গ্রেফতার হয়ে কয়েকমাস জেল হাজতে থাকার পর নুরুল ইসলাম তাদেরকে জামিনে নিয়ে এসে ফের সীমান্তে নির্বিগ্নে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

তাহিরপুর থাার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, ভারতীয় মদ সহ ট্যাকেরঘাট সীমান্তের চিহ্নত নূরুল ইসলাম ওরফে বরিশাইল্লা লাদেন কে পুলিশ হাতে নাতে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীসহ পালিয়ে যাওয়া নুরুল হককে পলাতক আসামী করে তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

(আজকের সিলেট/২৮ আগস্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন