১৬ জুন ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্স আছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৫ জন, সুস্থ হয়েছেন ৭৫ জন এবং মারা গেছেন ৪ জন।
মঙ্গলবার মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স আছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ১৩ জন, বড়লেখায় ২ জন ও কমলগঞ্জে ১ জন।