২৫ আগস্ট ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী খায়রুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খায়রুল ইসলাম উপজেলার দত্তরাইল গ্রামের মৃত মখলিস আলীর ছেলে।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেব, মৃদুল চন্দ্র ভৌমিক ও সহকারী উপ-পরিদর্শক কামাল আহমদের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দন্ডিত ব্যক্তি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন তার বিরোদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং ২৮/২১.০৯.২০০৫), জিআর ২২৪/০৫, দায়রা ৯১/০৮ দন্ডবিধিঃ ২০০৫ সালে কীটনাশক প্রয়োগ করে স্ত্রী হত্যার দায়ে খায়রুল ইসলাম কে যাবজ্জীবন কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০মাসের জেল প্রদান করেছে বিজ্ঞ আদালত।
(আজকের সিলেট/২৫ আগস্ট/ডি/এমকে/ঘ.)