২০ আগস্ট ২০১৮


মাধবপুরে ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন উপজেলার বাঘাসুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানিয়েছেন, মাধবপুর উপজেলার শাহজী বাজার দরগা গেট থেকে ছাতিয়াইন বাজার সড়কের পার্শ্ববর্তী একটি ডোবায় মরদেহটি দেখতে পান কয়েকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের হওয়ায় পচে গেছে। কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না এবং পরিচয় শনাক্ত করাও যাচ্ছে না।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/২০ আগস্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন