২০ আগস্ট ২০১৮


সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত?

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সিলেটের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামায়াত। নিচে সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের ঈদ জামায়াতের সময়সূচি দেয়া হলো-

ঐতিহাসিক শাহী ঈদগাহ : সিলেটে প্রতিবারের ন্যায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়। জামাতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজ করবেন, মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা।

দরগাহে হযরত শাহজালাল (রহ:) : ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।

আলীয়া মাদ্রাসা মাঠ : সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন এর উদ্যোগে সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

কুদরত উল্লাহ জামে মসজিদ : সকাল ৭টা, ৮টা ও ৯টায় ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

শেখ মৌলভী ওয়াকফ স্টেট জামে মসজিদ মাছিমপুর : ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।

গৌসুল উলূম জামেয়া ইসলামিয়া পশ্চিম পীর মহল্লা : সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

সিলাম শাহী ঈদগাহ : দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে ঈদুল আযহার ১ম জামাত সকাল ৭ টায় এবং ২য় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

(আজকের সিলেট/২০ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন