১৯ আগস্ট ২০১৮


হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে সজল মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত সজল বানিয়াচং উপজেলার পাতারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরতলির আলম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অটোরিকশায় চার্জ দেয়ার জন্য আলমবাজারের একটি অবৈধ টমটম গ্যারেজে যান সজল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোজাম্মেল হক বলেন, সজলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

(আজকের সিলেট/১৯ আগস্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন