১৫ আগস্ট ২০১৮
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান।
এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
(আজকের সিলেট/১৫ আগস্ট/ডি/কেআর/ঘ.)