৩১ জুলাই ২০১৭


গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রলীগ। আজ সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী স্বাক্ষরিত ওই কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে শাহজাহান সিদ্দিকী সাবুলকে সভাপতি এবং আশরাফ জামিল লায়েককে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭ জন এবং সাংগঠনিক সম্পাদক ৭ জন রাখা হয়েছে।

এছাড়াও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও ছাত্রীবিষয়ক সম্পাদক পদে একজন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন