১৩ আগস্ট ২০১৮
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কয়েছ আহম্মদ (৪১)। সে দক্ষিণ সুরমা পিরোজপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
সোমবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, রোববার রাত আড়াইটায় র্যাব সদস্যরা দক্ষিণ সুরমায় অভিযান চালায়। অভিযানকালে পিরোজপুর আবাসিক এলাকার পাকা রাস্তার উপর হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/১৩ আগস্ট/ডি/এসটি/ঘ.)