৯ আগস্ট ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ছিদ্দিক মিয়া (৬০) নামর এক বৃদ্ধের জিহবা কেটে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলা পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ মীরেরপাড়া গ্রামের মৃত এবাজত উল্লার ছেলে।
জানা যায়, ছিদ্দিক মিয়া রাত সাড়ে ৯টার দিকে পুটিজুরী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মীরেরপাড়া গ্রামের দি প্যালেসের রাস্তায় দুর্বৃত্তরা তাকে পথরোধ করে জিহবা কেটে ফেলে রেখে চলে যায়।
স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, লাঠি ভর দিয়ে হাটা বৃদ্ধ লোকটিকে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তার জিহবা কাটা ও গলায় আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
(আজকের সিলেট/৯ আগস্ট/ডি/এমকে/ঘ.)