২৫ ডিসেম্বর ২০২৩


হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান।

ইসি সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাঁকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্চ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

শেয়ার করুন