৮ আগস্ট ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা হামিদা বেগম নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আকস্মিক মৃত্যু হয়েছে। সে আব্দুল গফুর একাডেমিতে পড়াশোনা করতো। হামিদা বেগম শংকরপুর গ্রামের নোয়াব আলীর মেয়ে।
মঙ্গলবার রাত ১১টার দিকে আকস্মিকভাবে তার মুখে রক্ত আসে। পরে তাকে সিলেটে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মেধাবী এ শিক্ষার্থী পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করে। তার মৃত্যুতে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
(আজকের সিলেট/৮ আগস্ট/ডি/কেআর/ঘ.)