৬ আগস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক : টানা৪র্থ বারের মতো ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রেজাউল হাসান কয়েস লোদী কে অভিনন্দন জানিয়েছেন রোটারিয়ান সোহাদ রব চৌধুরী।
রবিরার সন্ধায় ৪ নং ওয়ার্ডের সর্বস্তরে জনগনকে নিয়ে সোহাদ রব চৌধুরী,কয়েস লোদীর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।। তিনি বলেন ৪ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড।আর এই ওয়ার্ডের আবারো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এসময় ৪ নং ওয়ার্ডের সর্বস্তরে জনগনের মধ্যে খুশির আমেজ দেখাগেছে। । সোহাদরব চৌধুরী বলেন আমরা হাতে হাত রেখে ৪নং ওয়ার্ড কে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
(আজকের সিলেট/০৬ আগস্ট/টি আর,ঘ)