৩০ জুলাই ২০১৮
আজকের সিলেট টিম : সিলেট নগরীর চৌহাট্টা এলকার সরকারী আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেন তিনি।
এসময় তিনি এমসি কলেজ, লামাবাজার ও জালালাবাদসহ চারটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনেন।
তিনি বলেন, নির্বাচন যে কোন ভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান।