২৯ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন।
যুগ্ম জেলা জজ ১ম আদালত, সিলেট নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ ট্রাইব্যুনালে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়েরকৃত দরখাস্ত গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
সোমবার অনুষ্ঠিত সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনানুযায়ী এ তিন সিটিতে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
(আজকের সিলেট/২৯ জুলাই/ডি/এমকে/ঘ.)