২৭ জুলাই ২০১৮


নির্বাচনে নগরীতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নগরীতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

নির্বাচনের আগের দিন ২৯ তারিখ রাত ১২টা থেকে নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে- টক্সিক্যাব, বেবী ট্যাক্সি, অটোরিক্সা (সিএনজি), মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ যন্ত্রচালিত যানবাহন।

নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না।

জরুরী কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

শুক্রবার এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন