২৬ জুলাই ২০১৮


ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আমির আলী (৪০) নামের এক ব্যক্তি সহ ৬ নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩জন।

বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ইউপির ইলাশপুর (বটেরতল) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আমির আলী মৌলবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল(সাতগাও) এলাকার জমির আলীর পুত্র। সে দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস চালক বলে জানা গেছে। তবে অন্যান্য হতাহতদের তাৎনিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার ব্রিগেড সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো-চ-১৪-০২৮৬ মাক্রোবাসটি সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর(বটেরতল) নামক স্থানে পৌছলে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী ঢাকা মেট্রো-ট-১১-২৪৩৩ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই এক শিশু ও নারী সহ অজ্ঞাতনামা ৪জন মারা যায়। গুরুতর আহত ৫জনকে ফায়ার ব্রিেেগডের সদস্যরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে অজ্ঞাতনামা আরো একজন এবং হাসপাতালে নিয়ে যাবার পর অন্য আরেকজন মারা যায়। ঘটনার পর পর সিলেট-ঢাকা মহসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত একজন ছাড়া হতাহত আর কারো পরিচয় এখনও পাওয়া যায়নি।

(আজকের সিলেট/২৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন