২৬ জুলাই ২০১৮
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় ট্রাকের চাকা ফেটে জালাল শেখ (৪২) নামে এক ওয়ার্কশপ মালিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, সকালে জালাল নিজের ‘বিক্রমপুর ভলকানাইজিং ওয়ার্কশপ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে একটি ট্রাকের চাকা খুলে হাওয়া দিচ্ছিলেন। কিন্তু মাত্রাতিরিক্ত হাওয়া দেওয়ায় চাকাটি ফেটে এর রিং উড়ে তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
(আজকের সিলেট/২৬ জুলাই/ডি/এসসি/ঘ.)