২৫ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেট এসেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচীত মেয়র এড.জাহাঙ্গীর আলম।
তিনি বুধবার দুপুর ১ ঘটিকায় সিলেট পৌছে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।মাজার জিয়ারতকালে বদর উদ্দিন আহমদ কামরানও উপস্থিত ছিলেন,এসময় কামরান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিকেলে সিলেট সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে কামরানের পক্ষে তিনি গণসংযোগ করবেন বলে জানা যায়।