৭ মার্চ ২০২৩


গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

শেয়ার করুন

মোঃ ফারুক মিয়া : ১৯৭১ সালের ৭ই মার্চ। রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের মহাকাব্যিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল ।কালজীয় সেই ভাষণে বাঙালি জাতি পেয়েছিল মুক্তির নিশানার পথ। ইতিহাসের সেই বিরলতম দিনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো সিলেটের মানুষ।

মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট জেলা শিল্পকলা একাডেমি, সিলেট জেলা তথ্য অফিস, জেলা শিশু একাডেমি, ট্যুরিস্ট পুলিশ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন