২৫ জুলাই ২০১৮


আজমিরীগঞ্জে উপ-নির্বাচনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিক শরীফ উদ্দিন পেশোয়ারসহ পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বুধবার আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৮টা থেকে উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া, বিএনপি থেকে অ্যাডভোকেট সাইদুল আমিন শিুরুল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলা উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া মারা যান। এরপর গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫ জুলাই এ উপজেলায় উপ-নির্বাচনের তারিখ ধার্য করেন।

(আজকের সিলেট/২৫ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন