২৪ জুলাই ২০১৮


নগরীতে ৯ মাদকসেবীর কারাদণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ মাদকসেবনকারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো- বাগবাড়ি এলাকার আব্দুল আজিজের ছেলে মো. মিজানুর রহমান (২৮), লামাবাজার এলাকার উকিল মিয়ার ছেলে মো. শহীদ (৩০), সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাধীন মির্জাপুর গ্রামের ক্ষেত্র মোহন দাসের ছেলে বৈরতী বাবু দাস (২৫), বিশ্বনাথের লামাকাজি এলাকার মৃত মিছর আলীর ছেলে সোহেল (৩৬), ছাতকের বড়কাপন গ্রামের মৃত ইন্তাজুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৮), বিয়ানীবাজার উপজেলার বাগন গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. সাজিদ মিয়া (২৯), জগন্নাথপুর উপজেলার দাত্তরাই গ্রামের মৃত আলকাস মিয়ার ছেলে রহিম মিয়া (২০) ও জৈন্তাপুর উপজেলার নিজপাটি লামাপাড়া গ্রামের সামছুল হকের ছেলে সোহেল আহম্মদ (৩০)।

সোমবার রাতে এএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসানের র‌্যাব-৯ এর একটি দল এসএমপির বিভিন্ন থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তাদের আটক এবং দণ্ড প্রদান করে।

(আজকের সিলেট/২৪ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন