২৩ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আপনার অতীতে অনেককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। একবার আমাকে ভোট দিয়ে আপনাদের সেবার করার সুযোগ দিন। আমার মেধা, যোগ্যতা ও সততার দৃষ্ঠান্ত স্থাপন করে সিলেট নগরীকে একটি আদর্শ ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি সোমবার টেবিল ঘড়ি মার্কার সমর্থনে নগরীর মিরবক্সটুলা সহ বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। গণসংযোগকালে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট নাগরিক ফোরামের সদস্য সচিব মো: ফখরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা: হোসাইন আহমদ, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ, শ্রমিক নেতা বদরুজ্জামান ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
(আজকের সিলেট/২৩ জুলাই/ডি/এসসি/ঘ.)