১৩ অক্টোবর ২০২৩


অবশেষে পুলিশের খাঁচায় সিলেটের বাবলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হলেন একাধিক প্রতারণা মামলার আসামী বিপ্রজিত গুণ বাবলা (৪০)।

দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

সিলেটের মোগলাবাজার থানার আলমপুর নিবাসী মৃত রবীন্দ্র কুমার গুণের পুত্র বিপ্রজিত গুণ বাবলার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বহু টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভুগিরা প্রতারণার অভিযোগে মামলাও করেছেন। কিন্তু এ সকল মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বৃহস্পতিবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৩ ফ্লাইট যোগে গোপনে দুবাই পালিয়ে যাচ্ছিলেন তিনি । এসময় পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইনুল ইসলাম।

শেয়ার করুন