২১ জুলাই ২০১৮


মানবতার সেবা করা উত্তম ইবাদাত : এম.পি ইয়াহইয়া

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবা করা উত্তম ইবাদাত। সেবামুলক কাজের মাধ্যমে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্থায়ী আসন অর্জন সম্ভব। শুধু শিক্ষিত হলেই চলবেনা, আমাদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারিগরি শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যাদের কারিগরি জ্ঞান আছে জীবনযুদ্ধে তারা কখনও পরাজিত হয়না। জীবন জীবিকার জন্য কষ্ট করতে হয়না বা অন্যের মুখাপেক্ষী হতে হয়না। মুক্তিযোদ্ধার প্রজন্ম’র দেড়যুগপূর্তি অনুষ্ঠান সেবামুলক কার্যক্রমের মাধ্যমে শুরু হওয়া সত্যিই ব্যতিক্রম। বিগত ১৮ বছরে সেবামুলক কাজ করে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অন্যান্য সংগঠনকেও অনুসরন করা দরকার।

শনিবার ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম’র দেড়যুগ (১৮ বছর) পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে মাদরাসার সুপার মাওলানা মোঃ আজিজুর রহমান ও মুক্তিযোদ্ধার প্রজন্ম’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমদ তোতা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আমিনুর মিয়া।

(আজকের সিলেট/২১ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন