২১ জুলাই ২০১৮
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহারছড়া ধাওয়া বিল থেকে ৩ লাখ টাকার অবৈধ কোনা জাল জব্দ করেছে পুলিশ। জব্দকৃত কোনা জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
শনিবার সকালে লোহারছড়া ধাওয়া বিলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
তাহিরপুর থানা ওসি নন্দন কান্তি ধর জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহারছড়া ধাওয়া বিলে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার কোনা জাল জব্দ করা হয়।
তবে এই ঘটনায় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ ধরা জেলেরা জাল ফেলেই পালিয়ে যায়।
(আজকের সিলেট/২১ জুলাই/ডি/কেআর/ঘ.)