২০ জুলাই ২০১৮


শাহপরান থেকে রিভলবারসহ আটক ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে বিদেশী রিভলবারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জকিগঞ্জের ধামুরাই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র সোহেল আহমদ (২৭), মরিচা গ্রামের আব্দুল জলিলের পুত্র মো. জাকির হোসেন (২২), সুনামগঞ্জের ছাতকের গয়েছ আলীর পুত্র নাসিম আহমেদ (২২) প্রমুখ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে শাহপরাণ থানার ইসলামপুর নাথপাড়া পয়েন্ট রতনমণি মার্কেটের সামনা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবারও উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

(আজকের সিলেট/২০ জুলাই/ডি/প্রেবি/কেআর/ঘ.)

শেয়ার করুন