২০ জুলাই ২০১৮


নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখা চমক সৃষ্টি করবে : ডা. মোয়াজ্জেম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান শুক্রবার নির্বাচনী প্রধান কার্যালয়ে জোন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন সিলেট হলো হযরত শাহজালাল রহঃ ও হুসাইন আহমদ মাদানী রহঃ এর পদস্পর্শে ধন্য নগরী। এ নগরীর মানুষ ইসলামপ্রিয় ও আলেম-ওলামাভক্ত।ইসলামী দল থেকে হাতপাখার প্রতীক নিয়ে একমাত্র মেয়রপ্রার্থী হয়েছি।সিলেটের শীর্ষস্থানীয় আলেম-ওলামার সমর্থন রয়েছে, সুষ্ঠু নির্বাচন হলে হাতপাখা চমক সৃষ্টি করবে।যদি আলেম-ওলামা এবং ইমাম-মুয়াজ্জিন ঐক্যবদ্ধ হয় তাহলে হাতপাখার নিরব বিপ্লব ঘটবে।তিনি আরো বলেন আমি সিলেটের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সাথে বৈঠক করেছি, নগরীর অধিকাংশ ওলামায়ে কেরাম আমাকে আশ্বস্ত করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও কাজির বাজার মাদরাসা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান সাহেব,দরগাহ মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব,সোবহানীঘাট মাদরাসার প্রিন্সিপাল আল্লামা শফিকুল ইসলাম আমকুনী,দারুস সালাম মাদরাসার প্রিন্সিপাল ওলীউর রহমান,খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মজদুদ্দিন সাহেব,আল ইসলাহর সভাপতি মাওলানা হুসাম উদ্দিন ফুলতলী সাহেব,ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালিম কুতবুল আলম সাহেব, নয়াসড়ক মাদরাসার প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাহেবসহ নগরীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদ-মাদরাসায় পৃথক পৃথক মতবিনিময় করেছি। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে আমরা আশাবাদী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মহানগর শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মোহিত,দফতর সম্পাদক জাবেদ আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মোঃ ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মোঃ ফজলুল হক,সহসভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক নুরে আলম,অনলাইন সমন্বয়ক আজাদ খন্দকার,ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ,জেলা সভাপতি আবু তাহের মিসবাহ,সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, এম.সি কলেজ সভাপতি নূর উদ্দিন প্রমুখ।

(আজকের সিলেট/২০ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন