১৯ জুলাই ২০১৮

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষর্থীদের নানাবিধ সমস্যা ও সমাধান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশ^বিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহীর উদ্দিন আহমেদ, র্যাব-৯ এর পরিচালক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১৯ জুলাই/ঘ.)