৩০ আগস্ট ২০২৩


শাবিতে চূড়ান্ত ভর্তি শেষ হলেও ১৬২ আসন খালি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : টানা তিনদিন স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন খালি রয়েছে ১৬২ টি। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে মোট ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

শাবির ভর্তি কমিটির সদস্য সচিব মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭-২৯ আগস্ট এ তিনদিন আমরা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিয়েছি। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে কোটা ব্যতীত বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। এখনো ১৬২টি আসন খালি রয়েছে। এছাড়া কোটায় ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

খালি আসন পূরণে সিরিয়ালে থাকা অন্যান্য শিক্ষার্থীদের ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা জিএসটি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থীদের ভর্তি নেব।

শেয়ার করুন