১৯ জুলাই ২০১৮


সিলেট বোর্ডে পাশের হার ৬২.১১ শতাংশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হার ৬২.১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন। এবার পাশের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে।

বৃহস্পতিবারবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য জানান।

কবির আহমদ ফলাফলের ভিন্ন দিক তুলে ধরে জানান, এবার ইংরেজি, আইসিটি, অর্থনীতি, জীববিজ্ঞান বিষয়ে খারাপ করেছে। এজন্য পাশের হার কমেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বমোট ৭১০৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, বরাবরের মত ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। গতবছর পাশের হার ছিল ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৭০০ জন।

(আজকের সিলেট/১৯ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন