১৮ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মতিউর রহমান বলেছেন, আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের বিশাল জনগোষ্ঠিকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তাই বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজের জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় অংশগ্রহণে উদ্যোগী হতে হবে। বর্তমান সরকার দেশের উন্নয়নে বেকার যুব সমাজকে মানব সম্পদে পরিণত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। জীবন মান উন্নয়নে ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকারদের প্রশিক্ষণ গ্রহণে এগিয়ে আসতে হবে।
বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ হল রুমে দারিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পরিষদের উদ্যোগে ২০১৬-১৭ অর্থ বছরের ফ্রি বেসিক কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, ২নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য মুহিবুল হক, ১৪নং ওয়ার্ড সদস্য ইমাম উদ্দিন চৌধুরী।
জেলা পরিষদের সাঁটলিপিকার এ.কে.এম কামরুজ্জামান মাসুম এর পরিচালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোছাঃ নাছিমা আক্তার, প্রশিক্ষণার্থী মোমিন হোসেন খান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ লোকমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, ৩নং ওয়ার্ড সদস্যা সুষমা সুলতানা রুহি, ৪নং ওয়ার্ড সদস্যা হাছিনা বেগম, ৫নং ওয়ার্ড সদস্যা সাজনা সুলতানা হক চৌধুরী, ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন, ৭নং ওয়ার্ড সদস্য লোকন মিয়া, ১০নং ওয়ার্ড সদস্য স্যায়িদ আহমদ সুহেদ, ১১ ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, ১২নং ওয়ার্ড সদস্য নজরুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে ফ্রি বেসিক কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার প্রশিক্ষণের দুটি কোর্সে অংশ গ্রহণকারী ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
(আজকের সিলেট/১৮ জুলাই/ডি/কেআর/ঘ.)