১৩ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত সকলেই মারা পেছেন। সর্বশেষ কিশোরী
ফারিয়া আক্তারও (১৭) মারা গেছে।
দৃর্ঘটনার ৬ দিন পর মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে সে।
কিশোরী ফারিয়া উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা। ফারিয়াসহ এনিয়ে সিএনজির ৫ যাত্রীর মধ্যে ৫জনই মারা গেল।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ৩ জন নিহত হয়েছে। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। সবশেষ মারা গেল ফারিয়া।