১৮ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : আসন্ন সিসিক নির্বাচনকে সামনে রেখে ১০নং ওয়ার্ডের শেখঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় টেবিল ঘড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন।
বুধবার সকাল থেকে দিনভর এসব এলাকায় গণসংযোগ কালে এডভোকেট জুবায়ের, নাগরিক ফোরাম সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম, শেখঘাট এলাকার বিশিষ্ট মুরব্বী আনসার উদ্দিন, আক্তার মাহমুদ, সিরাজ উদ্দিন ও খলীলুর রহমান প্রমুখ।
(আজকের সিলেট/১৮ জুলাই/ডি/কেআর/ঘ.)