২৭ নভেম্বর ২০২৩
অমৃত জ্যোতি (মধ্যনগর) সুনামগঞ্জ: সুনামগঞ্জ ১ আসনে এ্যাড.রনজিত সরকার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বস্তির ছোঁয়া লেগেছে। নবাগত নৌকার মাঝি রনজিত সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাগত জানিয়েছন তাঁর নির্বাচনী এলাকার সহস্র জনতা। রোববার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কতৃক রনজিত চন্দ্র সরকারের নাম ঘোষনার পর চার উপজেলার সমর্থনী জনতা আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেন।
প্রায় দেরযুগপূর্ব থেকেই মধ্যনগর,ধর্মপাশা,জামালগঞ্জ ও তাহিরপুর এলাকায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।তিনি বাংলাদেশ ছাত্রলীগ,সিলেট জেলা আওয়ামীলীগের যুবও ক্রীড়া সম্পাদক,বর্তমানে সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হিসেবে হাওরাঞ্চলের জনমানুষের মনে জায়গা করে নিয়েছেন এ্যাড.রনজিত সরকার।
এবিষয়ে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার জানান, আমরা পেয়েছি একজন সাংগঠনিক রাজনৈতিক ব্যাক্তি রনজিত সরকার।তৃনমূল মানুষ চায় পরিবর্তন রাজনৈতিক নিয়মেই রনজিত সরকার মনোনয়ন পেয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সাক্ষরিত চিঠি ২৬শে নভেম্বর হাতে পেয়েছি।এবং চার উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি উদাত্তকণ্ঠে আহ্বান জানাই তৃণমূল ছাত্রলীগ,যুবলীগ আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষে কাজ করে যেতে হবে।
আসুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড.রনজিত সরকারকে নয় নৌকার বিজয় সুনিশ্চিত করি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।