১৮ জুলাই ২০১৮


মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মারুফ মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারুফ উপজেলার ছাতিয়াইন গ্রামের মানিক মিয়ার ছেলে।

বুধবার দুপুরে উপজেলার ছাতিয়াইন এলাকার রেলওয়ের স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দু’দিন আগে মারুফ বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেননি। বুধবার দুপুরে ওই এলাকার রেলওয়ের স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবনে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণ করা হচ্ছে মরদেহটি দুইদিনের পুরোনো। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

(আজকের সিলেট/১৮ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন