১৬ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক:: জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান, বিশিষ্ট কুটনৈতিক ও অর্থনীতিবিদ, প্রফেসর এমিরেটাস ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করতে সকল প্রকার উন্নয়নশীল কাজ করছে আওয়ামী সরকার। চা শিল্প সহ প্রতিটি শিল্পের উন্নতি হচ্ছে। পূর্বের তুলনায় বর্তমানে আওয়ামী সরকারের আমলেই চা শিল্পের গুণগত মান বেড়েছে। এক শিল্পকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে আসছে। তাই উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় এ সরকারকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
তিনি সোমবার (১৬ জুলাই) শ্রীমঙ্গল ট্রি প্লান্ট এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর চা নিলাম কেন্দ পর্যবেক্ষণে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন পাহাড়ী টি কোম্পানীর পরিচালক সৈয়দ মনির, সবুজ টি কোম্পানী লি. চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, ইস্পাহানী টি কোম্পানীর জিএম গোলাম মোস্তফা, সৈয়দ মনসুর, আব্দুল কালাম চৌধুরী, এম. নজমূল হোসেন, মো. আজিজ প্রমুখ।
এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এবছর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে পূর্বের চেয়ে ১০/১৫ টাকা বেশী দামে প্রায় ১৮ লক্ষ কেজি চা পাতা বিক্রি হয়েছে।
এস/আর