১৫ জুলাই ২০১৮


গোলাপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দা’র কোপে আতিকুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত আতিকুর রহমানের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের রানাপিং সৎখণ্ড গ্রামে।

শনিবার রাতে গোলাপগঞ্জের রানাপিং বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আতিকুর রহমান রানাপিং বাজারের একটি মার্কেটের সামনে বসে ছিলেন। এসময় চাচাতো ভাই জহিরুল ইসলাম দা দিয়ে বৃদ্ধ আতিকুরের মাথায় এলোপাতাড়ি কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা আহত আতিকুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে জহিরুল পালাতক রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, নিহতের রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/১৫ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন