১৪ জুলাই ২০১৮
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দারিদ্রমুক্ত করতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন। ফলে দেশের হত দরিদ্র লোকদের জীবন মান উন্নত হচ্ছে। দেশে দরিদ্র লোকের সংখ্যা দিন দিন কমছে। সরকারের এই সাফল্য ধরে রাখতে আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে।
শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত হত দরিদ্র লোকদের মধ্যে ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ও সেলিম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ চুনু মিয়া, শাহ ছমির উদ্দিন, ফজলুল করিম হেলাল, আব্দুর মতিন, নেছার আলী, তাহসিন আহমদ দীপু, পংকী মিয়া, আব্দুল বাছিত ছোবা, জবরুল ইসলাম জগলু, আতিকুল হক, মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, শাহ নূর আহমদ মেম্বার প্রমুখ।
পরে দুপুরে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভায় সভাপতিত্ব করেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
(আজকের সিলেট/১৪ জুলাই/ডি/এমকে/ঘ.)