১৩ জুলাই ২০১৮
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ফয়জুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার আধুয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওই এলাকার মৃত মাহমদ আলীর ছেলে ফয়জুর রহমানকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপরে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/১৩ জুলাই/ডি/এসসি/ঘ.)