৩ মার্চ ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এক ব্যক্তির মস্তকহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সুরমা নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার হাজীপুর ঘনশ্যাম গ্রামের সুরমা নদীর পাশের ডোবা থেকে মস্তকবিহীন অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একজন কৃষক হাজীপুর ঘনশ্যাম গ্রামের সুরমা নদীর পাশের ডোবায় মস্তকবিহীন অর্ধগলিত একটি মরদেহটি দেখতে পান। তাৎক্ষণিক তিনি এলাকাবাসী ও জনপ্রতিনিধিকে অবগত করলে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।