২৯ জুলাই ২০১৭


দক্ষিনসুরমায় নিহত ‘ফাহিম’ স্মরণ অনুষ্ঠানে যুবলীগের গুলি আহত ২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র কার্যালয় উদ্বোধন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে দু’গ্র“পের সংঘর্ষ-গুলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯ঘটিকার সময় সিলেটের দক্ষিনসুরমাস্থ হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে যুবলীগের দু’গ্রুরে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়েছেন ২জন। আহত জামিল আহমদ(২৫) ও তার ছোট ভাই জাকির আহমদ(২২), আলপুর গ্রামের মৃত দারা মিয়ার ছেলে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এ সময় জামিলের ডান হাতে গুলি লাগে। জাকিরকে গুলে করতে চাইলে সে বন্ধুকের নলে-ধরে ফেলে। এসয় তাকে পিছন থেকে তার পিটে চাকু দিয়ে আঘাত করে।তথ্য সুত্রে জানা যায় উক্ত অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে পিছনের সাড়িতে বসতে দেওয়া নিয়ে উত্তেজনা ও সংর্ঘষের ঘটনা ঘটে।

আতহ জামিল ও ফাহিম বলেন ,যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির উপস্থিতিতে তার গ্রুপের কর্মীরা গুলি ছুড়ে।

জাকিরুল আলম জাকির অভিযোগ অস্বিকার করে বলেন, আমি রোজ ভিউ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র কার্যালয় উদ্বোধন ও নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেই। অনুষ্ঠান চলার ২০ মিনিট পর আমার জরুরি কাজ থাকায় আমি চলে আসি। পরে শুনেছি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলাম না।

শুক্রবার জঙ্গিদের বোমা হামলায় নিহত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র কার্যাল উদ্বোধনী অনুষ্ঠানে ছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠকি সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ , সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র উপদেষ্টা এডভোকেট নাছির উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র উপদেষ্টা মো: আবু জাহিদ, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পদক প্রাপ্ত এবি কৃষি প্রকল্পের পরিচালক আব্দুল বাছিত সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসীন কামরান, সাংগঠনিক সম্পাদক সমসের সিরাজ সুহেল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু,সাধারণ সম্পাদক মমিনুল হক বকুল,কুয়েত আলজাহার আওয়ামী লীগ নেতা এম এ রউফ।

(আজকের সিলেট/২৯জুলাই/ডীমসি/এমকে/ঘ.)

শেয়ার করুন