১৩ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদন : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আবারো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
শুক্রবার আঞ্চলিক নির্বাচন কমিশনার বরাবরে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে কামরানের পক্ষে এই অভিযোগ প্রদান করে তার ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম।
অভিযোগে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ১০ জুলাই হইতে শুরু হয়েছে।
এর পর থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামরানের নির্বাচনী পোস্টার লিফলেট রাতের বেলায় ছিড়ে ফেলা হচ্ছে।
বিষয়টি নিয়ে যথাযত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়।
সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, মিটিংয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
(আজকের সিলেট/১৩ জুলাই/ডি/কেআর/ঘ.)