১২ জুলাই ২০১৮


কামরানকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: শফিকুর রহমান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরানের নৌকা মার্কাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী ৩০ জুলাই’র নির্বাচনে কামরানকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানান।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বুধবার রাতে নবাব রোডে ১২নং ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

মাহবুব রহমান মবুর সভাপতিত্বে ও শামীম আহমদ এবং মানিক আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজ, আওয়ামীলীগ নেতা আজমল আলী, এডভোকেট আব্বাস, যুবলীগ আসাদুজ্জামান আসাদ, আজিজুল হক মনজু, খাদুমুল মৃধা জালালী, শামীম আহমদ, মোঃ মানিক মিয়া, রুকন আহমদ, রাসেল আহমদ, রুবেল আহমদ, বেলাল খান, আব্দুল­াহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বদরুল হোসেন খান কামরান, এম রশীদ, এম. এইচ. ইলিয়াছি দিনার, রুমেল আহমদ, হীরক দাম, জলিল আহমদ লিটন, ওসমান খান শাহীন প্রমুখ।

শেয়ার করুন