১১ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : নগরীর সুবিধবাজারস্থ ফাজিলচিস্ত এলাকায় রহিম আফরোজ সুপারস্টোরস লিমিটেড উদ্বোধন করলো আগোরার নতুন আউটলেট।
বুধবার আউটলেটটি উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগোরার চেয়ারম্যান নিয়াজ রহিম, পরিচালক মুয়াল্লেম এ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ এফ আহমাদ।
এছাড়াও রহিমআফরোজ গ্রপ ও আগোরার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ সিলেট শহরের আরও অনেকেই।
এ উপলক্ষে আগোরার চেয়ারম্যান নিয়াজ রহিম আগোরার সার্থক পথ চলার জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন ।
এ সময় তিনি জানান নিরাপদ পণ্য বিক্রয় এবং সেরা গ্রাহক সেবার যে মানদণ্ড আগোরা তৈরি করেছে, ভবিষ্যতে সেই মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগোরা প্রতিশ্রুতিবদ্ধ।
আগোরার এই নতুন আউটলেটের উদ্বোধন উপলক্ষে আগামী এক সপ্তাহব্যপী সকল গ্রাহকদের জন্য চলবে ১২০০+ পন্যের উপর আকর্ষণীয় মূল্যছাড়।
(আজকের সিলেট/১১ জুলাই/ডি/এমকে/ঘ.)