২৯ আগস্ট ২০২৩


সিলেটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক ৬।এসময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর ১টা ১৪ মিনিটে হয় এই ভূমিকম্প।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটারের দূরে ভারতের ডাউকিতে ভূমিকম্পের উৎপত্তি স্থান।

শেয়ার করুন