১১ জুলাই ২০১৮


সেলিমের নাম না তুলে নিজের নাম তুললেন আরিফ

শেয়ার করুন

অতিথি প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে জনগণের মুখোমুখি হন মেয়র পদপ্রার্থীরা।এসময় তারা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি নিজেদের নানা স্বপ্নের কথা তুলে ধরেন।

বুধবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সুজনের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৭জন মেয়র পদপ্রার্থী থাকায় সুজন তাদের বক্তব্য দেয়ার জন্য লটারীর ব্যবস্থা করে। এসময় মেয়র পদপ্রার্থীরা একে একে লটারীর ক্রমানুসারে বক্তব্য রাখেন ভোটারদের সামনে। সব প্রার্থীরা বক্তব্য শেষ হওয়ার পর দুটি লটারি অবশিষ্ট থেকে যায়। ওই দুটি লটারির মধ্যে আরিফুল হক চৌধুরী ও বিএনপি থেকে বহিষ্কৃত বদরুজ্জামান সেলিম নাম থেকে যায়। এসময় ওই দুটি লটারি থেকে আরিফুল হক তার নিজের নাম তুলেন এবং বক্তব্য দেন।

আরিফের পর সেলিম তার বক্তব্যের সময় বলেন, লাস্ট ইজ ফাস্ট । আমার বন্ধু আরিফ সে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কারণে লটারী পদ্ধতির মাধ্যমেও তার নিজের নাম নিজেই তুলেছে। আমি ৩৯ বছর ধরে রাজনীতি করে আসছি। কোন সময় দল থেকে সুযোগ সুবিধা নেইনি। কিন্তু এবারের সিটি নির্বাচনে দল নিজের স্বার্থে আমাকে কুরবানী দিয়েছে।

(আজকের সিলেট/১১ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন