১১ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : আচরণবিধি লঙ্গঁনের অভিযোগে মখলিছুর রহমান কামরানকে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে। বুধবার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলিমুজ্জামানের কাছে আচরণবিধি লঙ্গন অভিযোগের বিষয়ে জবাবদিহি করতে হবে মখলিছুর রহমান কামরানকে।
রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, গতকালই আমরা শুনেছি ৯ নং ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন করেছে এই প্রার্থী। ভিডিও ফুটেজ সংগ্রহ করে আমরা এই ঘটানার আইনানুগ ব্যবস্থা নেবো। এছাড়া আজকে বেশ কয়েকটি সংবাদপত্রে ছবিসহ এই খবরটি এসেছে। তাই আমরা মখলিছুর রহমান কামরানকে তলব করেছি। এই বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে হস্তান্তর করবো।
উল্লেখ্য, মঙ্গলবার প্রতীক পাওয়ার পরপরই কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরান ৯ নং ওয়ার্ডে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এসময় তার কর্মীরা ঠেলাগাড়ি প্রতীকের শ্লোগান দেয়। এদিকে এই ধরনের শোডাউন দেখে ৯ নং ওয়ার্ডবাসী ভীত হয়ে গতকালই আঞ্চলিক নির্বচান কমিশনে ফোন দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার হৈ হুল্লোরের অভিযোগ দেয়।
(আজকের সিলেট/১১ জুলাই/ডি/এসসি/ঘ)