১০ জুলাই ২০১৮


মেয়র পদে চুড়ান্ত লড়াইয়ে ৭ প্রার্থী

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন : আধ্যাতিক রাজধানী হিসেবে পরিচিত সিলেট। এই সিলেট থেকেই শুরু হয় সকল দলের নির্বাচনী প্রচারণা। প্রত্যেক নির্বাচনে সিলেট শহর থেকে যেই দল নির্বাচনে জয়ী হয় তারাই সরকার গঠন করে। তাই যেকোন নির্বাচনেই সিলেটের গুরুত্ব অপরিসিম। নগরবাসির দরজায় কড়া নাড়ছে সিটি নির্বাচন। আজ থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। এবার মেয়র পদে চুড়ান্ত লড়াইয়ে নামছেন ৭ প্রার্থী। তবে নগরবাসী মনে করছেন সর্বশেষ মুল প্রতিদ্বন্ধিতা হবে আওয়ামীলীগ ও বিএনপির পার্থীর মধ্যে।

এবারের নির্বাচনে মেয়র পদে চুড়ান্ত লড়াইয়ে থাকছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর প্রার্থী (সতন্ত্র) এ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।

মেয়র পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তবে বাচাইয়ে দুই জনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির হোসেন তাপাদার ও কাজী জসিম।

আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দিবে নির্বাচন কমিশন। আর প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

এদিকে, বিএনপি নেতৃত্বাধিন জোটে এশাধিক প্রার্থী াকায় ফুরফুরে মেজাজে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। অন্য দিকে নিজ দল ও জোটের বিদ্রোহী নিয়ে বিপাকে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

অন্যদিকে, আনুষ্ঠানি প্রচারণা শুরু না হলেও ইতিমধ্যে ঘরোয়া প্রচারনা চলছে। আর প্রচারণা নিয়েও চলছে আচরণবিধি লঙ্গনের অভিযোগ-পাল্টা অভিযোগ। নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্ধি প্রার্থী কামরান-আরিফ একে অপরের বিরোদ্ধে লিলিতভাবে আচরণবিধি লঙ্গনের অভিযোগ করেছেন। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী জামায়াতের প্রার্থী এহসানুল হক জুবায়েরের বিরোদ্ধেও অভিযোগ করেছেন। সব মিলিয়ে সিলেটের নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত।

আর প্রত্যেক প্রার্থীই নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিলেটের আওয়ামীলীগ এখন ঐক্যবদ্ধ। দলের প্রতিটি কর্মী নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছে। আমি দীর্ঘদিন এই নগরবাসীর সাথে আছি। এই নগরবাসী আমাকে তিলে তিলে গড়ে তুলেছে। নগরবাসি অবশ্যই আমাকে এবার ফিরিয়ে দিবে না। এবার নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমি নির্বাচিত হওয়ার পর নগরবাসীকে একটি পরিকল্পিত নগরী উপহার দেয়ার চেষ্টা করেছি। নির্বাচন যদি অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয় তবে ধানের শীষের বিজয় নিশ্চিত।

(আজকের সিলেট/১০ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন